করোনায় উত্তর ও দক্ষিণ আমেরিকায় মৃত্যু ১০ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আমেরিকা অঞ্চলে ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন দেশেই মারা গেছেন সাত লাখের বেশি।
কাতারভিত্তিক আল জাজিরা জানায়, প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের প্রধান ক্যারিসা ইতিনি এ তথ্য দিয়েছেন।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো জানাচ্ছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২১ লাখের বেশি মানুষ মারা গেছেন। যার প্রায় অর্ধেকই হচ্ছে দক্ষিণ ও উত্তর আমেরিকায়।
এর মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোতেই মৃত্যু হয়েছে যথাক্রমে ৪ লাখ ৩৯ হাজার ৫১৭, ২ লাখ ২০ হাজার ২৩৭ ও এক লাখ ৫৩ হাজার ৬৩৯ জন।
ক্যারিসা ইতিনি বলেন, ‘উত্তর আমেরিকা জুড়ে হাসপাতালের ওপর চাপ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যেও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৮০ শতাংশ শয্যা করোনা রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে। একই পরিস্থিতি মেক্সিকোর অনেক অঙ্গরাজ্যে।’
নির্দিষ্টভাবে ব্রাজিলের অবস্থা বেশি উদ্বেগজনক। ব্রাজিলের অনেক অঙ্গরাজ্যে আইসিইউ শয্যার তিন-চতুর্থাংশেই এখন করোনা রোগী।
এদিকে যুক্তরাষ্ট্রে আগামী চার সপ্তাহের জন্য সতর্কতা দিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সময় অন্তত ৯০ হাজার মানুষ প্রাণ হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে করোনা প্রতিরোধী কয়েকটি টিকা দেওয়া হচ্ছে মানুষকে। উত্তর আমেরিকা ও লাতিন আমেরিকায়ও শুরু হয়েছে টিকা কার্যক্রম। প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে থাকা ব্রাজিলও গত সপ্তাহে টিকাদান শুরু হয়। টিকাদান কর্মসূচি শুরু করতে দেরি হওয়ায় চাপের মুখে ছিল দেশটির সরকার।
আমেরিকা অঞ্চলে করোনায় মানুষের এত মৃত্যুর জন্য সরকারগুলোকে দায়ী করে থাকে বিশেষজ্ঞরা। যার মধ্যে যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর লকডাউন বিরোধী অবস্থান ব্যাপক সমালোচিত হয়।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










