করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১৯ মে ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতে দৈনিক করোনায় নতুন আক্রান্ত সংখ্যা টানা তিন দিন ধরে তিন লাখের নিচে রয়েছে। এটি আশার কথা বলেও শঙ্কায় বিষয় হচ্ছে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর পারিমাণ। ফলে তৈরি হচ্ছে সর্বোচ্চ মৃত্যুর নতুন নতুন রেকর্ড। বুধবারও দেশটিতে করোনার শুরু থেকে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে সাড়ে চার হাজারের বেশি মানুষ। দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল আগের দিন মঙ্গলবারও। ওই দিন এ সংখ্যা ছিল চার হাজার ৩৪০ জন। আগের দিনের ওই রেকর্ড বুধবার ছাপিয়ে নতুন রেকর্ড তৈরি হলো। আর প্রথমবারের মতো এক দিনে সাড়ে চার হাজারের বেশি মৃত্যু হলো ভারতে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান নিয়ে বুধবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুপুরীতে পরিণত হওয়া ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে দুই লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। মঙ্গলবারের চেয়ে এই সংখ্যা প্রায় চার হাজার বেশি। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে দুই কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ গেছে চার হাজার ৫২৯ জনের। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হলো দুই লাখ ৮৩ হাজার ২৪৬ জনের।
দেশটিতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৩২ লাখ ২৬ হাজার ৭১৯ জন।
করোনা মহামারীর মধ্যে দেশটিতে এ পর্যন্ত টিকা দেয়া হয়েছে সাড়ে ১৮ কোটিরও বেশি মানুষকে। তবে গত কয়েক সপ্তাহ ধরে ভারতে টিকা সঙ্কট দেখা দেয়ায় টিকাদান কর্মসূচি ধীর গতিতে চলছে বলে অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যানেও উঠে আসছে সেই চিত্র। সূত্র : ওয়ার্ল্ডোমিটার ও আনন্দবাজার পত্রিকা
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










