করোনায় দুদক পরিচালকের মৃত্যু, আইসোলেশনে স্ত্রী-সন্তান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৫ এএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
মহামারি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যু হয়েছে। সোমবার (০৬ মার্চ) সকালে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার স্ত্রী ও সন্তানকেও আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে।
মারা যাওয়া দুদক পরিচালক জালাল সাইফুর রহমান প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে তাকে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান জানান, দুদকের পরিচালক জালাল সাইফুর রহমান আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন।সাত থেকে আটদিন আগে জালাল আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তার শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
মৃতদেহ কী করা হবে এমন প্রশ্নের জবাবে কুয়েত মৈত্রী হাসপাতালের এই প্রশাসনিক কর্মকর্তা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম এখানে আছেন। করোনায় আক্রান্ত রোগীদের লাশের ব্যাপারে তিনিই সিদ্ধান্ত নেন। তিনি দুদকের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
দুদকের সহকারী পরিচালক জাহিদ কালামও জালালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জালালের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











