করোনায় স্পেনে মৃত্যু ১৪০৪৫, আক্রান্ত প্রায় দেড় লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪১ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ইউরোপের দেশ স্পেনে কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব। সরকারের ব্যাপক বিধি-নিষেধেও লাভের লাভ তেমন চোখে পড়ছে না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৭০৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ২৬৭ জন।এই নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৪৫ জনে। এছাড়া, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৪১ হাজার ৯৪২ জনে।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মারিয়া জোসে সিয়েরা বলেছেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর সংখ্যা কমে এসেছে।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় গিরোনার জোসেফ ট্রুয়েটা হাসপাতালের নার্স মারি অ্যাঞ্জেলস রদ্রিগেজ বলেন, গত দুই সপ্তাহ ধরে উল্লেখযোগ্যসংখ্যক রোগী কমে এসেছে।
তিনি বলেন, তারপরও হাসপাতালের আইসিইউতে রোগী এখনও বেশি। কারণ হিসাবে রোগীদের কমপক্ষে ১৪ দিন আইসিইউতে রাখার কথা বলেন মারি অ্যাঞ্জেলস। প্রত্যেক নতুন রোগীকে আইসিইউতে দীর্ঘ সময় ধরে রাখতে হচ্ছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইউরোপের এই দেশটিতে লকডাউন জারি করা হয়েছে। খাবার এবং ওষুধ কেনা ছাড়া দেশটির কোনো নাগরিকই গত ১৪ মার্চ থেকে বাড়িতেই বন্দি আছেন।
করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মাত্রা এখন তুঙ্গে। আর তাই মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় বিভিন্ন দেশ নিচ্ছে নানা রকম পদক্ষেপ। বিভিন্ন দেশের সরকার প্রধানরা রীতিমতো হিমশিম খাচ্ছেন এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায়। বিশ্বের ২০৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।এই ভাইরাসের গতি আরও বাড়ছে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











