করোনায় স্বপ্নের প্রেম!
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনা ভাইরাসের জেরে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছে। অনেকেই যেমন প্রিয়জনকে হারিয়েছেন, তেমন অনেকেই আবার প্রিয়জনের পাশে থাকার গুরুত্ব নতুন করে উপলব্ধি করেছেন। যেমন কার্লোস এবং গ্রেস। যাদের ভালবাসার কাহিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
টেক্সাসে সান অ্যান্টোনিও-র করোনার মহামারির মাঝেই চার হাত এক করার কথা ভেবেছিলেন কার্লোস মুনিজ এবং গ্রেস। কিন্তু বিয়ের কিছু দিন আগেই কার্লোসের করোনা ধরা পড়ে। ভর্তি হন শহরের মথোডিস্ট নামে এক হাসপাতালে। কিন্তু সেখানে তার অবস্থার কোনও উন্নতিই হচ্ছিল না, এক সময় তিনি আইসিইউতে চলে যান। এই পরিস্থিতিতেও গ্রেস সব সময় কার্লোসের পাশে ছিলেন, তাকে সাহস জুগিয়েছেন।
প্রায় মাস খানেক করোনার সঙ্গে লড়াইয়ের পর কার্লোসের কোভিড টেস্ট নেগেটিভ আসে। তখনই তারা সিদ্ধান্ত নেন বিয়েটা সেরে নেবেন। কিন্তু হাসপাতাল থেকে তখনও ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনাই ছিল না কার্লোসের, শারীরিক অবস্থার ততখানি উন্নতি হয়নি। এমন পরিস্থিতিতে হাসপাতালের কর্মীরাই ত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন। সব দায়িত্ব তারাই নিজেদের কাঁধে তুলে নেন।
স্বাভাবিক পরিস্থিতিতে যেভাবে বিয়ে হওয়ার ছিল, সে ভাবে না হলেও যতটা সম্ভব আয়োজন করেন হাসপাতাল কর্মীরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের পোশাকে করিডর দিয়ে এগিয়ে আসেছেন গ্রেস। আর বেডে শুয়ে থাকা কার্লোসের সঙ্গে হাসপাতালের মধ্যেই বিয়ে সারছেন। এমনকি বিয়ের কেক-এরও আয়োজন করা হয়।
শনিবার পোস্ট হওয়া ভিডিওটি দেখে নেটিজেনরা গ্রেস ও কার্লোসের প্রেম এবং হাসপাতাল কর্মীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন।
-জেডসি
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

