ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২০:৫৮:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনায় ৩৬ জেলার মানুষ আক্রান্ত, কোথায় কতজন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতি করোনাভাইরাস মহামারীতে সারাদেশের এখন প্রায় ৩৬টি জেলার মানুষ আক্রান্ত। আক্রান্তের সংখ্যা আর শনাক্তে রোজই শীর্ষে থাকছে ঢাকা। এদিকে রাজশাহীর পুঠিয়ায় সোমবার প্রথম একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সর্বমোট সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শনাক্ত করা হয়েছে আরো ১৮২ করোনা আক্রান্ত রোগী। আর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) দেয়া সোমবারের তথ্য মতে ৮টি বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত শনাক্ত করা হয়েছে ঢাকায়।

ঢাকায় এখন পর্যন্ত সর্বমোট ৩১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর নারায়ণগঞ্জে আক্রান্ত ১০৭ জন। এই কয়েকদিনের ব্যবধানেই কোভিড-১৯ আক্রান্ত রোগী ছড়িয়ে পড়েছে ঢাকার ৭৬টি এলাকায়। ঢাকায় করোনা শনাক্ত হওয়া এলাকাগুলো ও আক্রান্তের সংখ্যা হলো- আদাবর (১), আগারগাও (২), আশকোনা (১), আজিমপুর (২), বাবুবাজার (৩), বাড্ডা (৪), বেইলি রোড (৩), বনানী (৭), বংশাল (৭), বাসাবো (১২), বসুন্ধরা (৪), বেগুনবাড়ি (১), বেড়িবাধ (১), বসিলা (১), বুয়েট এলাকা (১), সেন্ট্রাল রোড (১), চকবাজার (৪), ঢাকেশ্বরী (১), ধানমন্ডি (১৪), ধোলাইখাল (১), দয়াগঞ্জ (১), ইস্কাটন (১), ফার্মগেট (১), গেন্ডারিয়া (৩), গ্রীন রোড (৫), গুলিস্তান (২), গুলশান (৪), হাতিরঝিল (১), হাতিরপুল (২), হাজারীবাগ (৮), ইসলামপুর (২), জেলগেট (২), যাত্রাবাড়ি (১১), ঝিগাতলা (৩), কামরাঙ্গির চর (১), কাজী পাড়া (১) , কদমতলী (১), কোতোয়ালি (২), লালবাগ (১৩), লক্ষ্মী বাজার (২), মালিবাগ (২), মানিকদি (১), মীর হাজারীবাগ (২), মিরপুর-১ (৫), মিরপুর -৬ (২), মিরপুর -১০ (৫), মিরপুর-১১ (১০), মিরপুর -১২ (৮), মিরপুর -১৩ (২), মিডফোর্ট (১), মগবাজার (৪), মহাখালী (৭), মোহাম্মদপুর (১২), মুগদা (১), নারিন্দা (২), নবাবপুর (১), নিকুঞ্জ (১), পীরবাগ (২), পুরানা পল্টন (২), রাজারবাগ (২), রামপুরা (১), রায়ের বাজার (১), সায়েদাবাদ (১), শাহআলী বাগ (২), শাহবাগ (২), শান্তিনগর (৫), সোয়ারি ঘাট (৩), সিদ্ধেশ্বরী (১), শনির আখড়া (১), তেজগাঁও (৩), টোলারবাগ (১৯), সূত্রাপুর (২), উর্দু রোড (১), উত্তরা (১৭), ওয়ারী (১৬)।

ঢাকার বাইরের জেলা হিসেবে নারায়ণগঞ্জে ১০৭, গাজীপুরে ২৩, কিশোরগঞ্জে ১০, মাদারীপুরে ১৯, মানিকগঞ্জে ৫, মুন্সীগঞ্জে ১৪, নরসিংদীতে ৪, রাজবাড়ীতে ৬, টাঙ্গাইলে ২, গোপালগঞ্জে ৩, চট্রগ্রামে ১২, কুমিল্লায় ৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৬, চাঁদপুরে ৬, রংপুরে ২, গাইবান্ধায় ৬, নীলফামারীতে ৩, ঠাকুরগাঁওয়ে ৩, ময়মনসিংহে ৫, জামালপুরে ৬, শেরপুরে ২, বরগুনায় ৩, ঝালকাঠিতে ৩, ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ২২ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

এছাড়াও কেরানীগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, পুঠিয়া ও পটুয়াখালীতে একজন করে রোগীর খোঁজ জানা গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১৮২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়ালো ৮০৮ জনে। একই সময়ে আক্রান্তদের মধ্যে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, তাতে দেশে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯ জন।গত মাসের ৮ তারিখে দেশে প্রথমবারের মত কারও দেহে সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা। এর আগে একদিন সর্বোচ্চ ১১২ জন আক্রান্ত হয়েছিলেন।

-জেডসি