কলম্বোর দাবি অস্বীকার করলো নিউজিল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২১ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার প্রতিশোধ নিতে শ্রীলঙ্কায় চার্চে হামলা চালানো হয়েছে বলে শ্রীলঙ্কান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান ভিজেবর্ধনে যে মন্তব্য করেছেন, তা অস্বীকার করেছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
বুধবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুক হামলার প্রতিশোধ নিতে রোববার (২১ এপ্রিল) ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় ভয়াবহ হামলা চালানো হয়েছে- এমন কোনও গোয়েন্দা তথ্য তার সরকারের কাছে নেই।
শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মঙ্গলবার পার্লামেন্টে বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিশোধ নিতে চার্চ ও হোটেলে বোমা হামলা চালানো হয়েছে। তবে অকল্যান্ডে এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি বা শ্রীলঙ্কা যা বলছে সে সংক্রান্ত কোনও গোয়েন্দা প্রতিবেদনও পাইনি।
তিনি আরও বলেন, শ্রীলঙ্কা তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এখন আমরা কিছু বলবো না এবং এই মুহূর্তে শ্রীলঙ্কা যা বলছে, সে সম্পর্কে এখন আমাদের কিছু বলার নেই।
এরই মধ্যে দ্বীপরাষ্ট্রটিতে ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তারা হামলাকারীদের ছবিও প্রকাশ করেছে।
শ্রীলঙ্কার সরকার জানিয়েছে, হামলাকারীরা সবাই স্থানীয়। একইসঙ্গে নিউজিল্যান্ডে মসজিদে বন্দুক হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে শ্রীলঙ্কার সরকার। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, বোমা হামলাকোরীদের সঙ্গে বিদেশি সংযোগ কতটা গভীর ছিল তা খতিয়ে দেখতে কাজ করছে তদন্তকারীরা।
এদিকে পুলিশের মুখপাত্র রুয়ান গুনাশেখর বলেছেন, গতরাতে অভিযান চালিয়ে আরও ১৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ নিয়ে রোববারের ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জনকে গ্রেপ্তার করা হলো।
অন্যদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন, বিস্ফোরকসহ বেশ কয়েকজন সন্দেহভাজন এখনও পলাতক রয়েছে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











