কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক কারাগারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার
প্রতীকী ছবি
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঢাকার উত্তরা থেকে জি সেন (৫৮) নামে চীনের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ধর্ষণে সহযোগিতার অভিযোগে হীরা চাকমা (২৫) নামে এক নারীকেও গ্রেপ্তার করা হয়।
সোমবার আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি মাসুদ আলম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। তিনি জানান, গ্রেপ্তারের পর তাদের দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিম ও ধর্ষণে সহযোগী দুজনই পরস্পরের পূর্বপরিচিত।
কলেজছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বলছে, চীনে নিয়ে যাওয়ার কথা বলে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিক্ষার্থীর শারীরিক পরীক্ষা করা হয়। এখন তিনি পরিবারের হেফাজতে রয়েছেন।
পুলিশ জানায়, ভিকটিম সরকারি একটি কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে পড়াশোনা করেন। পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করেন। জি সেনের সহযোগী হীরা চাকমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় কলেজছাত্রীর। তাকে চীনে নিয়ে যাওয়ার কথা বলেন হীরা চাকমা। ফাঁদে ফেলে কলেজছাত্রীকে শুক্রবার রাতে জি সেনের উত্তরার বাসায় নিয়ে যান হীরা চাকমা। ওই দিন তাকে ধর্ষণ করেন জি সেন।
পরে রোববার কলেজছাত্রীকে একটি কফি শপে নিয়ে যান জি সেন ও হীরা চাকমা। সেখানে অন্য এক নারীকে বিষয়টি জানিয়ে তিনি সহযোগিতা চান। এ সময় ঘটনাটি পুলিশকে জানালে ছাত্রীটিকে উদ্ধার করা হয়।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






