কাঁচা কাঁঠালের কোফতা কারি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কাঁঠাল ফলটির কথা শুনলে দুই দলের মানুষ পাওয়া যায়। এক দলের প্রিয় ফলের তালিকায় রয়েছে এটি। আরেক দল কাঁঠালের নামই শুনতে পারে না। পাকা কাঁঠাল নিয়ে দল ভাগাভাগি থাকলেও কাঁচা কাঁঠাল প্রায় সবাই পছন্দ করেন। কিন্তু কীভাবে এটি রান্না করবেন তা জানেন না।
কাঁচা কাঁঠাল বা এঁচোড় দিয়ে মুখরোচক অনেক পদ রান্না করা যায়। এর মধ্যে অন্যতম হলো কোফতা কারি। কীভাবে রান্না করবেন? জেনে নিন রেসিপি-
উপকরণ
কোফতার জন্য যা যা লাগবে-
কাঁচা কাঁঠাল- ১/২ কেজি
খোসা ছাড়ানো চিংড়ি- ১ কাপ
ছোলার ডাল- ১/৪ কাপ
পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ
রসুন কুচি- ১ চা চামচ
কাঁচা মরিচ কুচি- ২ চা চামচ
লবণ- স্বাদমতো
গ্রেভির জন্য-
পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ
রসুন কুচি- ১ চা চামচ
আদা পেস্ট- ১/২ চা চামচ
টমেটো পেস্ট- ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
ধনিয়া+জিরা গুঁড়া- ১ চা চামচ
তেজপাতা- ১ টি
এলাচ- ২ টি
দারুচিনি- ১ টুকরো
লবণ- স্বাদমতো
তেল- পরিমাণ মতো
প্রণালি
ছোলার ডাল আর এঁচোড় সেদ্ধ করে নিন। কোফতার সব উপকরণের সঙ্গে ডাল আর কাঁঠাল ভালো করে বেটে নিন। হাতে হালকা তেল মাখিয়ে মিশ্রণ থেকে কোফতার আকার গড়ে নিন। তেল গরম করে কোফতাগুলো মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন।
গ্রেভির জন্য একটি পাত্রে তেল গরম করে তাতে তেজপাতা, এলাচ ও দারুচিনি দিন। মসলা সুগন্ধ ছাড়লে একে একে পেঁয়াজ-রসুনকুচি ও আদাবাটা দিয়ে কিছু সময় ভেজে নিন। হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়া যোগ করুন। পরিমাণমতো পানি দিয়ে মসলা কষিয়ে নিন।
মসলা তেল ছেড়ে দিলে এতে টমেটো পেস্ট যোগ করে আরও কিছুসময় কষিয়ে নিন। এবার ১ কাপ পানি ও স্বাদমতো লবণ যোগ করুন। ঝোল ফুটে উঠলে কোফতা গুলো দিয়ে দিন। কোফতাগুলো সাবধানে কিছু সময় পরে নেড়ে দিন। ঝোল পছন্দের ঘনত্বের হলে নামিয়ে নিন। গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ








