ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:৩১:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

কাতার সফরে যাচ্ছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পারস্য উপসাগরীয় দেশ কাতার সফর করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা এবং মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। তিনি মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের সেক্রেটারি স্টিভেন মনুচিনের সঙ্গে দোহা ফোরামে যোগ দিবেন। আগামী ১৪ ও ১৫ ই ডিসেম্বর রাজধানী দোহায় ফোরামটি অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প এবং ট্রেজারি সেক্রেটারি অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করতে, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন উদ্যোগ নিয়ে আলোচনা করতে এবং প্রবৃদ্ধির পক্ষে অর্থনৈতিক নীতি প্রচারে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এছাড়া সেক্রেটারি সন্ত্রাসবাদ ও অবৈধ অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ের জাতীয় সুরক্ষা উদ্যোগ নিয়ে আলোচনা করতে সমমনাদের সাথে বৈঠক করবেন।

ইভাঙ্কা ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রথম স্ত্রী ইভানার কন্যা এবং দ্বিতীয় সন্তান। তিনি একজন আমেরিকান ব্যবসায়ী, ফ্যাশন ডিজাইনার, লেখক এবং টেলিভিশন ব্যক্তিত্ব।

তিনি ২০১৭ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি ইহুদি স্বামী জ্যারেড কুশনারকে বিয়ের আগে ধর্মান্তরিত হয়ে পরিবারের প্রথম ইহুদি সদস্য হন।

-জেডসি