কাতারে অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের সুযোগ দিচ্ছে কাতার। যারা রেসিডেন্সি, ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসায় কাতারে এসে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অবৈধ হয়ে গেছেন, নতুন সিদ্ধান্তের আওতায় তাদের এখন নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে বৈধতা অর্জনের সুযোগ দেওয়া হবে। আর সেটি সম্পন্ন করা গেলে স্বভাবতই তারা নিজেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এড়ানোর সুযোগ পাবেন।
কোভিড মহামারির ফলে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত বিপুল সংখ্যক বিদেশি কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে দেশটিতে তারা অবৈধ অভিবাসীতে পরিণত হয়েছে। এমন বাস্তবতায় তাদের বৈধতা অর্জনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কাতারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুরো প্রক্রিয়াটি ব্যয়সাপেক্ষ হলেও এর মাধ্যমে অবৈধ অভিবাসী হিসেবে আইনি জটিলতা বা জরিমানার হাত থেকে রেহাই পাবেন দেশটিতে বসবাসরত প্রবাসী কর্মীরা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১২ অক্টোবর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই সুযোগ নিতে পারবে সংশ্লিষ্টরা। এর জন্য নির্ধারিত সময়ের মধ্যে যে কোনও কর্মদিবসে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরকারি সার্ভিস সেন্টারে হাজির হতে হবে। এই সার্ভিস সেন্টারগুলোর মধ্যে রয়েছে- আল রাইয়ান সার্ভিস সেন্টার, উম সালাল সার্ভিস সেন্টার, উম সানিম সার্ভিস সেন্টার, মিসাইমির সার্ভিস সেন্টার, ওয়াকরা সার্ভিস সেন্টার।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










