কানাডা: স্কুল প্রাঙ্গণে ৭৫১ বেওয়ারিশ কবরের সন্ধান
বিবিসি বাংলা অনলাইন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ২৫ জুন ২০২১ শুক্রবার
প্রতীকী ছবি
কানাডার সাসকাটচেওয়ানে সাবেক এক আবাসিক স্কুলের জমিতে ৭৫১টি বেওয়ারিশ কবর পাওয়া গেছে। দেশটিতে আদিবাসীদের একটি সংগঠন কাউয়েসেস ফার্স্ট নেশন এই কবরগুলো খুঁজে পেয়েছে এবং বলেছে "কানাডায় এত বিশাল সংখ্যক অচিহ্ণিত কবর পাওয়ার এই ঘটনা বিরল"।
একইধরনের একটি বোর্ডিং স্কুলের প্রাঙ্গণে কয়েক সপ্তাহ আগে ২১৫টি মৃত শিশুর হাড়গোড় খুঁজে পাওয়া গিয়েছিল।
"এটি গণ কবরস্থান নয়। এগুলো সব অচিহ্ণিত কবর," বলেছেন সংস্থাটির প্রধান ক্যাডমাস ডেলর্মে।
ওই এলাকায় মারিভেল ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুল নামের আবাসিক শিক্ষায়তনটি ১৮৯৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত পরিচালনা করত রোমান ক্যাথলিক গির্জা।
সাসকাটচেওয়ানের এই এলাকাতেই এখন কাউয়েসেস ফার্স্ট নেশন সংস্থার দপ্তর। তবে যে ২১৫টি শিশুর দেহাবশেষ সেখানে খুঁজে পাওয়া গেছে তারা সবাই সেই স্কুলের শিক্ষার্থী ছিল কিনা - তা এখনও স্পষ্ট জানা যায়নি।
কানাডায় ১৩০টির বেশি বাধ্যতামূলক আবাসিক স্কুল আছে, যেগুলোর অর্থায়ন করে দেশটির সরকার।
দেশটির আদিবাসী সম্প্রদায়ের শিশুদের সভ্য করে তুলে কানাডার মূলধারার সাথে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে উনবিংশ এবং বিংশ শতাব্দী ধরে এই স্কুলগুলো পরিচালনার দায়িত্ব দেয়া হয় ধর্মীয় কর্তৃপক্ষের ওপর।
এসব স্কুলে পড়ালেখা করার সময় মারা যায় আনুমানিক ছয় হাজার শিশু-মূলত স্কুলের ভেতর খুবই অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বাস করার কারণে। শিক্ষার্থীদের প্রায়শই রাখা হতো এমন সব ভবনে যা খুবই নিম্নমানের, সেখানে ঘর গরম রাখার তেমন ব্যবস্থা ছিল না এবং ছিল না শৌচকাজের জন্যও ব্যবস্থা।
স্কুল কর্তৃপক্ষের হাতে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার অনেক শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়।
সাসকাটচেওয়ানে ম্যারিভাল ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুলের কবরস্থানে বেওয়ারিশ কবর খুঁজে বের করতে গত মাসে কাউয়েসেস সংস্থাটি মাটির নিচে সন্ধান চালাতে সক্ষম এমন রেডার যন্ত্র ব্যবহার করে সন্ধানকাজ শুরু করে।
এই অনুসন্ধানের প্রথম পর্যায় শেষ হবার পর বৃহস্পতিবার সংস্থাটি ৭৫১টি অচিহ্ণিত কবর পাবার ঘোষণা দেয়।
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










