কানাডায় আদিবাসী শিশুদের গণকবর, পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ট্রুডোর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার
কানাডায় আদিবাসী শিশুদের গণকবর, বাস্তব পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ট্রুডোর
কানাডায় আদিবাসী শিশুদের দেহাবশেষ উদ্ধারের পর দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দু:খ প্রকাশ করে আদিবাসী সম্প্রদায়ের পক্ষে বাস্তব পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছেন।
কানাডার পুরনো একটি আবাসিক স্কুল থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধারের পর সোমবার তিনি এ অঙ্গীকার করেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন পিতা হিসেবে আমার বাচ্চাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলে কেমন লাগবে আমি তা কল্পনাও করতে পারি না।
ট্রুডো বলেন, আদিবাসী শিশুদের তাদের সম্প্রদায় থেকে চুরি করার এমন লজ্জাজনক নীতি দেখে প্রধানমন্ত্রী হিসেবে আমি অবাক হয়েছি।
এছাড়া এর আগে তিনি একে ‘দেশের ইতিহাসের একটি লজ্জাজনক অধ্যায়’ বলেও মন্তব্য করেছিলেন।
এদিকে ট্রুডো ২০১৫ সালে ক্ষমতায় আসার পর থেকে আদিবাসীদের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আসছেন। প্রায় ১৭ লাখ আদিবাসীর সাথে তিনি পুর্নমিলিতও হয়েছিলেন।
তিনি বলেন, এখনও যেসব আবাসিক স্কুল রয়েছে তাদের এবং আদিবাসীদের জন্য পরবর্তীতে আরো কি করা যায় তা নিয়ে তিনি তার মন্ত্রীদের সাথে কথা বলবেন।
উল্লেখ্য, কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার ক্যামলুপস এলাকার একটি আবাসিক স্কুল থেকে বৃহস্পতিবার ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়।
স্কুলে একটি জরিপ চলাকালে রাডারের মাধ্যমে ক্যামলুপস স্কুলে গণকবরে শিক্ষার্থীদের দেহাবশেষ থাকার ওই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এসব শিশু আদিবাসী রেড ইন্ডিয়ান বলে খবরে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে তিন বছরের শিশুও রয়েছে। এসব শিশু ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত ক্যামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী ছিল। স্কুলটি ১৯৭৮ সালে বন্ধ করে দেওয়া হয়। এক শতাব্দীরও আগে নির্মিত ওই বোর্ডিং স্কুলে কানাডার আদিবাসী কিশোরদের রাখা হতো।
আদিবাসী সংগঠনের এক বিবৃতিতে আরও বলা হয়, জাদুঘর বিশেষজ্ঞ ও শব পরীক্ষকদের নিয়ে শিশুদের মৃত্যুর কারণ ও সময় খতিয়ে দেখা হচ্ছে।
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










