কানাডায় তাপদাহের মধ্যে দাবানল, মৃত্যু বেড়ে ৭১৯
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
তীব্র দাবদাহে পুড়ছে কানাডা। অপরদিকে দাবানলে বাড়ছে মৃত্যুর সংখ্যা। তাপদাহে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৯ জনে।
কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত তাপমাত্রায় অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে গেছে। চলতি সপ্তাহে দেশটিতে ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশেষ করে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার পরিস্থিতি নাজুক। সেখানকার প্রধান লিসা লাপয়েন্তে শুক্রবার দেশটির বাসিন্দাদের বলেন, ‘অনুগ্রহ করে পরিবার, বন্ধু-বান্ধব, প্রতিবেশী এবং বিশেষ করে যারা একা থাকেন তাদের খোঁজ নিন’।
তাপদাহের মধ্যেই যুক্ত হয়েছে দাবানল। এতে ঝুঁকিতে পড়েছেন বহু মানুষ। কলম্বিয়ার ফায়ার সার্ভিস একাধিক দাবানলের কথা জানিয়েছে। এরই মধ্যে পুড়ে গেছে অনেক জায়গা।
সেখানকার দমকল বাহিনীর মুখপাত্র এরিক বার্গ জানিয়েছেন, দাবানল নতুন নতুন জায়গায় দেখা দিচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় এক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
‘হিট ডোম’ এর প্রভাবে কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বায়ুমণ্ডলে সাগরের উষ্ণ বায়ু আটকে পড়লে যে উচ্চচাপ তৈরি হয় তাকে হিট ডোম বলা হয়। মারাত্মক এই তাপদাহের কারণে সেখানকার শত শত মানুষের মৃত্যুর কথা জানিয়েছেন কর্মকর্তারা। এ অবস্থায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে সরকার। সূত্র : বিবিসি
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










