কানাডায় তীব্র তাপদাহে ৬৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ৩০ জুন ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
গত সোমবার কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার (৪৭.৯ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলের বাসিন্দারা প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতে অনেক চেষ্টা করছেন। কিন্তু এরই মধ্যে কানাডার ভ্যাঙ্কুভারে অতিরিক্ত গরমের কারণে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সূত্র, দ্য স্ট্রেইটস টাইমস।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) মঙ্গলবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মধ্য ভ্যাঙ্কুভারের বার্নবে ও সারে এলাকায় যেসব মানুষ মারা গিয়েছে তাদের বেশিরভাগই বয়স্ক অথবা তারা অন্য কোনো জটিল রোগে ভুগছিলেন।
স্থানীয় নগর কর্তৃপক্ষ বলছে, তারাও গত সোমবার থেকে অনেক মানুষের হঠাৎ মৃত্যুর সংবাদ পাচ্ছেন। কিন্তু সেটি কমছে না।
এক বিবৃতিতে আরসিএমপি কর্পোরাল মাইকেল কালাঞ্জ বলেছেন, ‘যদিও বিষয়টি এখনো তদন্তাধীন। কিন্তু বেশিরভাগ মৃত্যুর পেছনে অতিরিক্ত গরম একটি কারণ বলে ধারণা করা হচ্ছে।’
জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক বছর ধরে তাপমাত্রা বেড়েই চলেছে। গত পাঁচ বছর ইতিহাসে সবচেয়ে বেশি গরম পড়েছে। শুধু কানাডা নয়, যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চল এলাকায়ও গরমে নাকাল মানুষ। যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য থেকে শুরু করে কানাডার আর্কটিক অঞ্চল পর্যন্ত তাপদাহের জন্য ভৌগোলিক অবস্থানগত কিছু কারণকে দায়ী করা হয়। কানাডার পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কানাডার জলবায়ু বিশেষজ্ঞ ডেভিড ফিলিপস বলেছেন, ‘কানাডাতে বর্তমানে যে গরম পড়ছে তাতে মনে হচ্ছে দুবাইয়ের আবহাওয়াই বরং ঠাণ্ডা।’
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অফিস বলছে, ১৯৪০ এর দশক থেকে আবহাওয়ার রেকর্ড সংরক্ষণ শুরু করার পর থেকে এবারই পোর্টল্যান্ড, ওরেগন, সিয়াটল ও ওয়াশিংটনে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পোর্টল্যান্ডে সেই পরিমাণ ৪৬.১ ডিগ্রি এবং সিয়াটলে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস।
হিটওয়েভের কারণে ভ্যাঙ্কুভারে স্কুল বন্ধ করে দিতে হয়েছে। বন্ধ করতে হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিন সেন্টার। কর্মকর্তারা রাস্তার কোণে অস্থায়ী পানির ফোয়ারা তৈরি করে দিয়েছেন যাতে মানুষ কিছুটা হলেও স্বস্তি পায়।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










