কানাডায় বন্দুকধারীর গুলিতে দুই নারীসহ নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার প্রেনটিকটন শহরে ৬০ বছর বয়সী এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চারজন প্রাণ হারিয়েছেন। নিহত চারজনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই হামলার ঘটনা ঘটে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) সুপার টেড দ্য জাগের সাংবাদিকদের জানান, সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের পেনটিকটন শহরে গুলি করে চারজনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাব হামলাটি পূর্বপরিকল্পিত বলেই ধারণা করা হচ্ছে। তবে হামলার কারণ এখনও জানা যায়নি।
এর আগে ২০১৮ সালের ১০ আগষ্ট কানাডার পূর্বাঞ্চলের উপকূলীয় প্রদেশ নিউ ব্রানসউইকে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে চার জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রদেশটির রাজধানী ফ্রেডেরিকটন শহরে এই হতাহতের ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ আটক করে জিম্মায় নিয়েছে।
কানাডা পুলিশের ওই টুইট বার্তায় বলা হয়, নিউ ব্রানসউইক প্রদেশের রাজধানী ফ্রেডেরিকটনের ব্রুকসাইড ড্রাইভ ও মেইন রোড এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ বিষয়ে যতো দ্রুত সম্ভব বিস্তারিত তথ্য জানানো হবে। এ ঘটনার পর ফ্রেডেরিকটনের পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার এবং ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে এভাবে গুলি করে নিরপরাধ মানুষকে হত্যার ঘটনা হরহামেশা ঘটলেও কানাডায় এ ধরনের ঘটনা খুব একটা ঘটে না। সূত্র: ডেইলি মেইল।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











