ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১৯:৩৫:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

কানাডায় বিমান দুর্ঘটনা: নারী-শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার

কানাডার লেক অন্টারিও’র উত্তর উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৫ আমেরিকান ও ২ কানাডিয়ান নাগরিক নিহত হয়েছেন।

কানাডার ট্রান্সপোর্ট সেফটি এজেন্সি বৃহস্পতিবার এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রে নিবন্ধিত সিঙ্গেল ইঞ্জিনের পিপার পিএ-৩২ বিমানটি টরেন্টোর বাটনভিল বিমান বন্দর থেকে কুইবেক সিটি যাচ্ছিলো।বুধবার স্থানীয় সময় বিকাল ৫টার পরে অনাটারিও’র কিংসটন বিমান বন্দরের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়।

ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (টিএসবি) তদন্তকারী কেন ওয়েবস্টার সংবাদ সম্মেলনে এ কথা জানান।

পুলিশের উদ্ধারকারী যানবাহনসহ ইমার্জেন্সী সার্ভিস এবং সামরিক সদস্যরা উদ্ধারকারী হেলিকপ্টার নিয়ে দুর্গম ওই এলাকায় অভিযান চালিয়ে বিমানটির দুর্ঘটনা স্থলে পৌঁছে।

টেক্সাসের অধিবাসী বিমানটির পাইলট, তার বান্ধবী এবং ৩, ১১ ও ১৫ বছরের তিন শিশু ও কানাডার ২ নাগরিক বিমানটিতে ছিল।