ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২২:৫২:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

কাপ্তাই লেকে মিলল নিখোঁজ তরুণ-তরুণীর লাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে নিখোঁজ তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের নিকটবর্তী বড়াদম স্মৃতি মন্দির ওরফে মোরঘোনা ছড়া এলাকার রাস্তার পাশে কাপ্তাই লেকের পানিতে তাদের ভাসমান মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন- শহরের রিজার্ভ বাজারস্থ ১নং পাথরঘাটা ছোটন দেওয়ানজীর ছেলে হিমেল দেওয়ানজী (১৮)। তিনি ঢাকা ক্যামব্রিয়ান কলেজে এইচএসসিতে পড়াশোনা করতেন ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া নটুয়ার টিলার শহীদ তালুকদারের মেয়ে তাহফিমা খানম তিন্নি (১৮)। সে শহরের রাঙ্গামাটি লেকার্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, গত ২৩ জুলাই ওই দুই তরুণ-তরুণী শহরের রিজার্ভ বাজার থেকে বের হয়ে নিখোঁজ হয়। তরুণ-তরুণীর ফেসবুক আইডি এবং স্থানীয় বন্ধুবান্ধব থেকে আরও জানা গেছে, দুজনেই প্রেমিক-প্রেমিকা ছিল। দুজনেই কলেজে পড়াশোনা করত।

কোতোয়ালি থানার ওসি মীর জাহেদুল হক রনী জানান, পুলিশ তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।

মামলা নং-১, তারিখ ২৫ জুলাই ২০১৯। তবে প্রতিবেশীরা এবং তরুণ-তরুণীর বন্ধুবান্ধব সবাই বলছে, প্রেমজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে।

-জেডসি