ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ৪:২৪:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

কাবুলে থেকে ডাচ নাগরিকদের উদ্ধারে দেরি, পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আফগানিস্তানে আটকে পড়া নিজ দেশের নাগরিকদের উদ্ধারে বিলম্ব হওয়ায় পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগরিড কাগ। বৃহস্পতিবার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অনাস্থার পক্ষে ৭৮টি ও বিপক্ষে ৭২টি ভোট পড়ে। এরপর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

চলতি বছরের মে মাস থেকে সিগরিড কাগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ছিলেন। এদিকে তার পদত্যাগে বিরাট ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

পার্লামেন্টে ভোটাভুটিতে অধিকাংশ সদস্য মনে করেন, তাদের নাগরিক ও যেসব আফগান সহায়তা করেছে তাদের উদ্ধার করতে দেরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছেন সিগরিড কাগ। অবশ্য খোদ সিগরিড কাগ স্বীকার করেছেন যে, পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছিলো। সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারেনি।

প্রসঙ্গত, আফগানিস্তানে আটকে পড়া অনেকক ডাচ নাগরিককেই এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। সব মিলিয়ে ২ হাজার ১০০ মানুষকে আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে।