কারাগারে ‘ক্রিম আপা’ খ্যাত শারমিন শিলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১১ এপ্রিল ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ক্রিম আপা’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর শারমিন শিলাকে সন্তানদের ওপর নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই ওমর ফারুকের আবেদনে শুক্রবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিনাত জাহানের আদালত এ আদেশ দেন।
শারমিন শিলার পক্ষে কয়েক আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে শুনানি নিয়ে সেই আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকা থেকে শারমিনকে গ্রেপ্তারের তথ্য দেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন। এর আগের দিন বুধবার রাতে তার বিরুদ্ধে মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।
শিশুকে আঘাত, উৎপীড়ন ও অশালীনভাবে প্রদর্শনের অভিযোগে শিশু আইনের ৭০ ধারায় ওই মামলা হয়েছে বলে পরিদর্শক কামাল জানান।
এজাহারে অভিযোগ করা হয়, ‘ক্রিম আপা’ নামে পরিচিত শারমিন পেশায় বিউটিশিয়ান, থাকেন আশুলিয়া থানা এলাকায়। তিনি বিভিন্ন ধরনের ক্রিম বিক্রি করেন। নিজের ছেলেমেয়েকে নিয়ে ভিডিও বানিয়ে অনলাইনে পোস্ট করেন।
গত ৩০ মার্চ তার নিজের ফেইসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করলে তা ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, শারমিন তার শিশু মেয়েকে জোর করে এক হাত দিয়ে মুখ চেপে ধরে হা করিয়ে জোর করে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। শিশুদের ক্যামেরার সামনে এনে জোর করে চুলকাটা, রঙ করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখের ওপর কুলি করা, গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়েও তিনি ভিডিও তৈরি করেন।
মামলায় অভিযোগ করা হয়, ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে।
শারমিন শিলার এমন কাণ্ডে শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘একাই একশ’ গত ৬ এপ্রিল ঢাকার ডিসির কাছে শারমিনের বিরুদ্ধে স্মারকলিপিও দেয়। পরে জেলা প্রশাসন তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
সমালোচনার মধ্যে শারমিন ফেইসবুক লাইভে এসে তার কর্মকাণ্ড নিয়ে ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড করবেন না বলেও প্রতিশ্রুতি দেন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬





