কারাভোগের পর ফের মাদক কারবারে তরুণী, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী মাদক কারবারিকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২। তিনি আগে মাদক মামলায় ১৬ মাস জেল খাটেন।
মঙ্গবার (১৮ এপ্রিল) রাতে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব কর্মকর্তা জানান, ২০১৯ সালের ১৭ আগস্ট ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানায় দায়ের করা মাদক মামলার আসামি সাথী আক্তার (২৪)। সেই সময় তার বিরুদ্ধে ৫০০০ পিচ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশে নিজের কাছে রাখার অপরাধে ওই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) এর ১০(গ) এ মামলা হয়। সাথী আক্তার ওই মামলায় ১৬ মাস জেল খাটার পর ২০২০ সালে শেষের দিকে জামিনে বের হন। পরে নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। ওই মাদক মামলার অবগত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণসহ দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিশেষ দায়রা জজ ও বিচারক (জেলা ও দায়রা জজ) দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২, ঢাকা ২০২২ সালের ২৮ এপ্রিল আসামি সাথী আক্তারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
ফজলুল হক জানান, এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ঢাকার হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাথী আক্তারকে গ্রেফতার করে।
র্যাবের ওই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক চক্রের সক্রিয় নারী সদস্য। তার বিরুদ্ধে একটি অপহরণ মামলাও রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে সীমান্তবর্তী জেলা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা রাজধানীর ঢাকায় নিয়ে এসে তার অন্যান্য সংঘবদ্ধ সহযোগীদের কাছে সরবরাহের মাধ্যমে মাদক ব্যবসা করে আসছিলেন। আসামিকে জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০





