ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫২:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?

কাল থেকে শীতের তীব্রতা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামীকাল বুধবার থেকে সারা দেশে তাপমাত্রা কমার সাথে সাথে শীতের তীব্রতা আরো বাড়তে পারে।  এছাড়া, কাল থেকে তাপমাত্রা কমার পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কাও করছে। হাড়-কাঁপানো শীত আসতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহেই। সেই সময় দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আবহাওয়া অফিস এই তথ্য জানায়।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, দেশের উত্তরাঞ্চলসহ যশোর ও খুলনা অঞ্চলে অন্যান্য অঞ্চল থেকে শীত বাড়বে। এছাড়া, জানুয়ারির প্রথম সপ্তাহে শীতের তীব্রতায় কাঁপবে দেশ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে তিনি বলেন,  চলতি মাসের শেষের দিকে দেশের এক থেকে দুইটি জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। বিশেষ করে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের দাপট বরাবরের মতো এবারো বেশি থাকতে পারে।

ইতোমধ্যেই, রাজধানীর বাইরে জেঁকে বসতে শুরু করেছে শীত। সন্ধ্যা নামলেই কমতে থাকে তাপমাত্রা। সকালের সূর্য দীর্ঘক্ষণ ঢাকা থাকছে কুয়াশার চাদরে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে যা সবচেয়ে বেশি প্রভাব ফেলছে।

-জেডসি