ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১:২২:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

কাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ৬ জুলাই ২০২৫ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

লাইন স্থানান্তর কাজের জন্য ঢাকার পূর্ব অংশের কিছু এলাকায় সোমবার ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস।

ডেমরা-শনির আখড়া এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস থাকবে না। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কোম্পানিটি। 

এতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে। এজন্য সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস না থাকা এলাকাগুলো হচ্ছে- টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদাল দোয়া, সানারপাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা।