কাশ্মীর নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট; শেহলার বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এর প্রাক্তন ছাত্রনেতা (ছাত্রী) ও ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি শেহলা রশিদ জম্মু কাশ্মীর এর পরস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসত্য খবর পোস্ট করেছিলেন বলে অভিযোগ করা হয়। তবে শেহলা রশিদ দাবি করেছেন এসব গোপন ও অপ্রকাশিত তথ্য।
শেহলা রশিদের ওই দাবিকে নস্যাৎ করে, সমস্ত খবরকে ভুয়া বলে জানিয়ে দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনার বক্তব্যের পর এবার সুপ্রিম কোর্টে এর আইনজীবী অলোক শ্রীবাস্তব শেহলা রশিদের ওপর ভুয়া খবর ছড়ানোর অভিযোগ এনে তাঁর উপর অপরাধিক মামলা দায়ের করেন এবং শেহলাকে গ্রেপ্তারের দাবি জানান।
শেহলা রশিদ কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় প্রাপ্ত খবর নিয়ে ১০ টি টুইট করেছিলেন। শেহলা রশিদ নিজের টুইটে দাবি করেছিলেন যে, বর্তমানে কাশ্মীরের পরিস্থিতি খুবই খারাপ। শেহলা রশিদ লিখেছিলেন, জম্মু কাশ্মীরের মানুষ উনাকে বলেছেন যে, কাশ্মীরের সেনা আর পুলিশ রাতে কাশ্মীরিদের বাড়ি ঢুকে বাচ্চাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। এমনকি বাড়ির খাবারও নষ্ট করে দিচ্ছে তাঁরা।
এই সময় কাশ্মীরের দ্বায়িত্ব প্যারামিলিটারি ফোর্সের হাতে আছে। শেহলা রশিদ টুইট করে লেখেন, শুধুমাত্র একজন জওয়ানের নৈতিক কথা বলায় তাকে কাশ্মীর থেকে সরিয়ে দেয়া হয়েছে। এছাড়াও রাতে কাশ্মীরের মানুষদের ঘরে ঢুকে বাচ্চাদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন শেহলা রশিদ।
শেহলা রশিদ আরও একটি টুইট করে লেখেন, শোপিয়ানে জিজ্ঞাসাবাদের নামে চারজনকে আর্মি ক্যাম্পে নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার করা হয়েছে। শেহলা রশিদের সমস্ত দাবিকে খারিজ করে ভারতীয় সেনা সমস্ত খবরকে ভুয়া বলে জানিয়েছে। সেনা জানায়, অসামাজিক সংগঠন দ্বারা এরকম অসত্য খবর আর গুজব ছড়িয়ে কাশ্মীরের মানুষকে উস্কে দেওয়া চেষ্টা করা হচ্ছে।
এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী অলোক শ্রীবাস্তব সোমবার শেহলার বিরুদ্ধে তার টুইটের ভিত্তিতে এই মামলাটি করেন। তিনি বলেছেন, শেহলা রশিদ আন্তর্জাতিকভাবে ভারত ও ভারতীয় সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার কাজ করছেন। তিনি একটি এজেন্ডার আওতায় ভারতবিরোধী লবির পক্ষে কাজ করছেন। তিনি কেবল জম্মু ও কাশ্মীরের অস্থিতিশীলতা এবং পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছেন তা নয়, ভারতের ভাবমূর্তি নষ্ট করারও চেষ্টা করছেন। তিনি বিদেশে একটি লবির পক্ষে কাজ করছেন বলেও অভিযোগ আনেন আইনজীবী।
আইনজীবী আরও বলেছেন, “শেহলা রশিদ তার টুইটের মাধ্যমে ভারতীয় সেনাকে শুধু অসম্মানিত করার চেষ্টা করেননি, সহিংসতা প্ররোচিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। তাঁর অভিযোগ ভিত্তিহীন। তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালানোর চেষ্টা করছেন।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










