কাশ্মীর: শিশু-নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মালালা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল জয়ী পাকিস্তানের সমাজকর্মী মালালা ইউসুফজাই। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার ভারত কেড়ে নিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করায় কাশ্মীরের শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি। একই সঙ্গে জম্মু-কাশ্মীরের শান্তি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানিয়েছেন মালালা।
জম্মু-কাশ্মীর নিয়ে ভারত সরকারের পদক্ষেপের প্রতিক্রিয়ায় গতকাল বুধবার দেশটির সঙ্গে সম্পর্ক হ্রাস করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিতসহ পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছে পাকিস্তান। সেই পদক্ষেপের পর আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইউসুফজাই এমন প্রতিক্রিয়া জানালেন।
টুইট বার্তায় মালালা লেখেন, ‘আমি আশা করি সব দক্ষিণ এশিয়ান, আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাশ্মীরের বর্তমান অবস্থা সমাধান করবে।’ এ ছাড়া সাত দশক ধরে চলমান কাশ্মীর সংকটের শান্তির্পূণ সমাধানে শিশু ও নারীদের নিরাপত্তা প্রদানে অগ্রাধিকার দেওয়ারও আহ্বান জানিয়েছন তিনি।
মালালা টুইট বার্তায় লিখেছেন, ‘আমি যখন ছোট ছিলাম, এমনকি আমার মা-বাবা যখন ছোট ছিলেন, আমার দাদা-দাদির তরুণ বয়স থেকেই কাশ্মীরের মানুষ টালমাটাল পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করছেন।’
নোবেল বিজয়ী এই পাকিস্তানী এই তরুণী লেখেন, ‘আজ আমি কাশ্মীরি শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এই হিংসাপূর্ণ পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তাদের জীবন এবং এই সংঘাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।’
সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের অধীনে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের একটি প্রস্তাব এবং ওই রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল-জম্মু ও কাশ্মীর এবং লাদাখ-এ বিভক্ত করার প্রস্তাব গত মঙ্গলবার অনুমোদন দিয়েছে ভারত।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











