ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২০:২২:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

কাশ্মীরে বাস খাদে, নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ভারতীয় উদ্ধারকারী বাহিনী যুদ্ধতৎপরতায় উদ্ধার কাজ করছেন। নিহত সংখ্যা আরও বাড়তে পারে। খবর এনডিটিভির।

কিশতওয়ারের ডেপুটি কমিশনার অংরেজ সিনহা রাণা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে সাতটার দিকে একটি মিনিবাস কেশওয়ান থেকে কিশতওয়ারের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। শ্রীগওয়ারির কাছে চাকা পিছলে গিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি। স্থানীয়দের দাবি, বাসটি অত্যধিক যাত্রী উঠেছিল।

টুইট করে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি জানিয়েছেন, ‘হঠাৎ এমন একটা দুর্ঘটনা ঘটার জন্য আমি শোকাহত, নিহতদের পরিবারের কথা ভেবে খুবই খারাপ লাগছে।’

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

-জেডসি