কাশ্মীরের মর্যাদা না ফেরা পর্যন্ত নির্বাচন নয়: মেহবুবা মুফতি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
কাশ্মীরের বিশেষ মর্যাদা না ফেরানো পর্যন্ত নির্বাচন হলে তাতে অংশ নেবেন না বলে জানিয়ে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আগে উপত্যকার মানুষদের আস্থা ফেরানোর দিকে নজর দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাশ্মীরের নেতাদের বৈঠকের পর এমনটাই ‘পরামর্শ’ দিলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী।
জম্মু ও কাশ্মীরের স্থানীয় রাজনৈতিক দল পিডিপির নেত্রীর মতে, উপত্যকায় বিধানসভা নির্বাচন বিলম্বিত করা যেতে পারে। তবে ভোটের আগে কাশ্মীরিদের ধূলিসাৎ হয়ে যাওয়া আস্থা অর্জন করাই নরেন্দ্র মোদি সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
মেহবুবার দাবি, ‘নির্বাচনের আগে জনমানসে আস্থা ফিরিয়ে আনতে হবে আমাদের। যে আস্থায় ধাক্কা লেগে পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। মানুষজন হতাশাগ্রস্ত। আগে তাদের কাছে পৌঁছানো জরুরি। নির্বাচন তো অপেক্ষা করতেই পারে।’
২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে মোদি সরকার। তখন থেকেই ওই মর্যাদা ফেরানোর দাবিতে সরব মেহবুবাসহ উপত্যকার রাজনীতিকদের একাংশ।
কাশ্মীরের মর্যাদা ফেরানোর ওই দাবিতে অনড় মেহবুবা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে বৈঠকে শামিল হওয়া নিয়েও যুক্তি দিয়েছেন। ওই বৈঠকে মেহবুবার পাশাপাশি উপত্যকার ৮টি দলের ১৪ জন রাজনীতিক উপস্থিত ছিলেন।
মোদির সঙ্গে বৈঠক করার বিষয়টি জানতে চাওয়া হলে মেহবুবা বলেছেন, ‘আমরা ভেবেছিলাম উপত্যকার আস্থা অর্জনে তা সহায়ক হবে। হয়তো কিছু মানুষকে তা স্বস্তিও দেবে। সে কারণেই ওই বৈঠকে হাজির হওয়াটা গুরুত্বপূর্ণ মনে হয়েছিল।’
৩৭০ ধারা পুনর্বহাল যে কেবল তাদের মুখের কথা নয়, তা-ও মনে করিয়ে মেহবুবা বলেন, ‘রাজ্যের বিশেষ মর্যাদা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রী হবো না। কারণ,মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে এটা কেবল স্লোগান নয়।’
বৈঠকে মোদি আশ্বাস দিয়েছেন, বিধানসভা নির্বাচনের পর ‘যথাসময়ে’ বিশেষ মর্যাদা ফিরে পেতে পারে জম্মু ও কাশ্মীর। তবে তার আগে বিধানসভা ভোটের আসন পুনর্বিন্যাসে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার, যাতে উপত্যকায় নির্বাচন করানো যায়।
-জেডসি
- কুমিল্লা শহরে রানীর দিঘির পারে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা











