কিংবদন্তি মেসিকে আমন্ত্রণ জানিয়েছে ব্রাজিল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি।
ফুটবলের মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলকে চির প্রতিদ্বন্দ্বী মানা হলেও বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আলবিসেলেস্তারা বিশ্বকাপ জয়ের পর সেলেসাওদের অভিনন্দন ঠিকই পেয়েছে। এমনকি আর্জেন্টিনাকে শিরোপা উপহার দেবার নেপথ্যের কারিগর মেসিরকে নিজ দেশের ঐতিহ্যবাহী স্টেডিয়ামে মারাকানায় আমন্ত্রন জানিয়েছে ব্রাজিলিয়ানরা। কিংবদন্তি মেসির পায়ের ছাপ তারা সংরক্ষণ করতে চাইছে।
মারাকানা স্টেডিয়ামের ‘হল অব ফেম’-এ কিংবদন্তি বেশ কয়েকজন ফুটবলারেরই পায়ের ছাপ সংরক্ষিত আছে। যাদের মধ্যে আছেন ব্রাজিলের পেলে, রিভেলিনো, গারিঞ্চা,পর্তুগালের ইউসেবিও, জার্মানীর ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, রোনালদো নাজারিও, চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার দিয়ান পেটকোভিচ প্রমুখ।
মেসিকে পায়ের ছাপ দিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে এরই মধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে চিঠি পাঠিয়েছে মারাকানা স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্রাজিলের সরকারি সংস্থা স্পোর্টস সুপারিনটেনডেন্ট।
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জয় করে আর্জেন্টিনা। বর্ণাঢ্য ক্যারিয়ারে এটাই মেসির প্রথম বিশ্বকাপ শিরোপা। এর আগে ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয় করেছিল আর্জেন্টিনা।
সংস্থাটির সভাপতি আদ্রিয়ানো সান্তোস বলেছেন, ‘মেসি এরই মধ্যে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি ফুটবল মাঠে নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। তিনি ফুটবল ইতিহাসেরই অংশ। মারাকানায় তার পায়ের ছাপ রাখার মধ্য দিয়ে সম্মান জানানো হবে। মেসি বল পায়ে অসামান্য প্রতিভাবান একজন ফুটবলার। আর এ কারণেই মেসির প্রতি শ্রদ্ধা জানাতে চায় মারাকানাও।’
ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে এর আগে ১৯৫০ ও ২০১৪ সালের বিশ^কাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। কোপা ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালও এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











