কিউআর কোডে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ এএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগের প্রযোজনায় নির্মিত ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা’ ধারাবাহিক পর্বগুলো পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। যে মুদ্রিত সংস্করণের প্রতিটি পর্বের সঙ্গে আছে একটি করে কিউআর কোড, যেটা স্ক্যান করা মাত্রই ফেসবুকের মাধ্যমে পর্বগুলো ভিডিও আকারে দেখা যাবে।
তথ্যবহুল এই ধারাবাহিকগুলো থেকে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এই প্রকাশনায় রয়েছে মোট ১০০টি পর্ব। বিটিভির প্রকাশনায় এটি গবেষণা ও সম্পাদনা করেছেন উপ মহাপরিচালক (বার্তা) অনুপ খাস্তগীর।
বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভ, বিশিষ্ট জনের সাক্ষাৎকার ও ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে পুস্ককটি তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। একইসঙ্গে মুজিব শতবর্ষ উপলক্ষে শেখ মুজিবকে নিয়ে বিটিভির শত গানের সংকলনের সিডিও উপহার দেন প্রধানমন্ত্রীকে।
বিটিভির মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুকে জানার বিকল্প নেই। টিভি প্রামাণ্য সিরিজের পাশাপাশি পুস্তক সংস্করণ প্রকাশিত হওয়ায় এই মূল্যবান ধারাবাহিকগুলো আরও সহজ ভাবে পাঠকের কাছে পৌঁছে যাবে। ধারাবাহিকগুলোর মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে আরও গভীরভাবে চেনার ও জানার সুযোগ পাবে। বঙ্গবন্ধুকে নিয়ে যারা গবেষণা করতে ইচ্ছুক তাদের কাছে বইটি নতুন আগ্রহ সৃষ্টি করবে।’
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা











