ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১১:৪৮:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন

কিমের ভাইকে হত্যা: মুক্তি চান ভিয়েতনামি নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সৎ ভাইকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভিয়েতনামী নারীকে মুক্তি দেয়া হবে কিনা সে ব্যাপারে রায় দেয়া হবে আজ বৃহস্পতিবার। এই মামলায় অভিযুক্ত অপর ইন্দোনেশীয় নারীকে আকস্মিকভাবে ছেড়ে দেয়ার কয়েকদিন পর রায়টি ঘোষণা করা হচ্ছে।খবর বার্তা সংস্থা এএফপি’র।

বুলেটপ্রুফ পোশাক ও লাল রঙের হিজাব পরিহিতা দোয়ান থি হুয়োং শুনানির জন্য মালয়েশিয়ার আদালতে আসেন। দেড় বছর ধরে এই বিচারকাজ চলছে।

২০১৭ সালে কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে হত্যা করা হয়। ওই ঘটনায় থি ও ইন্দোনেশীয় নারী সিতি আইমিয়াহকে অভিযুক্ত করা হয়।

সোমবার সিতির বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়া হয়। তিনি মুক্ত হয়ে দেশে ফিরে গেছেন।

থি’র আইনজীবীরা এরপর তাদের মক্কেলের মুক্তির জন্য মালয়েশীয় সরকারের প্রতি আবেদন করেছে।

দোষী সাব্যস্ত হয়ে তাকে মৃত্যুদন্ড প্রদান করা হতে পারে।এই ঘটনায় অভিযুক্ত দুই নারী বরাবরই হত্যার অভিযোগ অস্বীকার করে আসছেন