কিয়েভে রুশ হামলায় প্রাণ গেল রুশ নারী সাংবাদিকের
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার
রুশ নারী সাংবাদিক ওকসানা বাউলিনা। ছবি: সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় ধ্বংসযজ্ঞের খবর সংগ্রহ করতে গিয়ে গোলাবর্ষণে রুশ নারী সাংবাদিক ওকসানা বাউলিনা নিহত হয়েছেন। রাশিয়ার একটি স্বতন্ত্র সংবাদমাধ্যম দ্য ইনসাইডার-এ কর্মরত ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দ্য ইনসাইডার জানায়, রাজধানীর পোদিল জেলায় রুশ বাহিনীর গোলাবর্ষণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের ভিডিও ধারণের সময় নিহত হন ওকসানা।
প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এক টুইটে বলেছে, ইউক্রেনের কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় রুশ সাংবাদিক ওকসানা বাউলিনা নিহত হয়েছেন। তিনি রাশিয়ার অনুসন্ধানী একটি সাইটের সাংবাদিক ছিলেন। সাংবাদিকেরা অবশ্যই যুদ্ধের লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।
বিবিসি জানিয়েছে, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির সঙ্গে তার ইউটিউব চ্যানেলে কয়েক বছর কাজ করার পর ওকসানাকে রাশিয়া ছাড়তে হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি দক্ষিণ, পূর্ব ও উত্তর তিন দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী। রাজধানী কিয়েভের তিন দিক ঘিরে অগ্রসর হওয়ার চেষ্টা করছে তারা। তবে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ও পাল্টা হামলার কারণে সামনে এগোতে তাদের বেগ পেতে হচ্ছে।
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক




