কীটনাশকের উপর নির্ভরশীলতা কমাতে হবে : মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৪০ পিএম, ২৯ মে ২০১৮ মঙ্গলবার
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে হলে কৃষিতে কীটপতঙ্গ ব্যবস্থাপনায় বিষাক্ত রাসায়নিক কীটনাশকগুলির উপর নির্ভরশীলতা কমিয়ে জৈব কীটনাশকের দিকে অধিক গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে বর্তমান সরকার কীটপতঙ্গ ব্যবস্থাপনায় বিষাক্ত রাসায়নিক কীটনাশকগুলির উপর নির্ভরশীলতা কমানোর জন্য সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার প্রযুক্তি উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’
আজ মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত ‘রিজিওনাল ট্রেনিং প্রোগ্রাম অন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আইপিএম) ইন সার্ক মেম্বার স্টেটস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, কৃষি হচ্ছে খাদ্য শক্তি, প্রাণশক্তি, শ্রমশক্তি, এবং বুদ্ধিবৃত্তিক শক্তির মূল উৎস, যা অদ্বিতীয় ও আন্তঃসংযুক্ত।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শি নেতৃত্বে বাংলাদেশ খাদ্য উৎপাদনের জন্য আধুনিক ও টেকসই প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারকে শক্তিশালী করেছে। এর ফলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ ইতোমধ্যে চাল রপ্তানিও করেছে বাংলাদেশ।’
বিভিন্ন ধরনের বিষাক্ত সিনথেটিক রাসায়নিক কীটনাশক অপব্যবহারের ফলে অনেক উপকারী কীটপতঙ্গ ধ্বংসসহ সামগ্রিক উৎপাদন খরচ বৃদ্ধি পায়-উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ইতোমধ্যে বিভিন্ন ফসলের ধ্বংসাত্মক কীটনাশক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন জৈব যৌক্তিক কীটপতঙ্গ ব্যবস্থাপনা কৌশল গড়ে তুলেছে।
মতিয়া চৌধুরী বলেন, ‘যখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন, তখনই দেশ ক্ষুধা ও দারিদ্রতা থেকে বেরিয়ে আসে। কৃষিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যে বিশ্ব সম্প্রদায় স্বীকৃতি দিয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানিত করেছে।’
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






