কুতুপালং ক্যাম্পে ট্রাক উল্টে রোহিঙ্গা মা-ছেলে নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে এনজিও ফোরামের ইটবোঝাই একটি ট্রাক উল্টে রোহিঙ্গা নারী ও তার ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় তার কিশোরী মেয়ে গুরুতর আহত হয়েছে। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ২নং ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাজেদা বেগম (৩২) ও তার শিশুসন্তান মো. কায়সার (২)।
কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুর জানান, সকালে এনজিও ফোরামের একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ঝুপড়ির ওপর উল্টে যায়।
এ সময় ভেতরে থাকা মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম ও তার দুই বছরের শিশুসন্তান কায়সার ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
আর গুরুতর আহতাবস্থায় আনোয়ারের কিশোরী মেয়ে রাজমিনকে (১৭) উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকচালককে আটক করেছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



