কুপ্রস্তাবে রাজী না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কোচিংয়ে যাওয়ার পথে পাপিয়া সুলতানা (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে জহিরুল ইসলাম (৩৫) ও তার এক সহযোগী। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত স্কুল ছাত্রীকে এদিন সকালে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পাপিয়া সুলতানা অচিন্তপুর ডক্টর এম আর করিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে অচিন্তপুর ইউনিয়নের চড়াকোনা গ্রামের কৃষক আবুল হাসিমের মেয়ে। ঘটনার পর থেকে জহিরুল এলাকা থেকে পালিয়ে আত্মগোপনে রয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
এ ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তারের দাবিতে দুপুর ১২টায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন অচিন্তপুর বাজারে গৌরীপুর-শাহগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া ওই যুবককে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
আহত স্কুলছাত্রী পাপিয়া জানায়, স্কুলে আসা-যাওয়ার পথে জহিরুল বিভিন্ন সময় তাকেসহ সহপাঠীদের উত্ত্যক্ত করত ও নানা কু-প্রস্তাব দিত। এতে প্রতিবাদ করায় জহিরুল ও তার লোকজন তাদেরকে নানা হুমকি প্রদান করে আসছিল।
পাপিয়া জানায়, ঘটনার দিন ভোরে বাড়ি থেকে বের হয়ে কোচিং করার উদ্দেশে অচিন্তপুর বাজারে যাচ্ছিল সে। এ সময় তাকে পেছন থেকে অনুসরণ করে আসছিল জহিরুল। এক পর্যায়ে তার পেটের ডান দিকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় জহিরুল। ঘটনার সময় জহিরুলের সঙ্গে অজ্ঞাত এক যুবক ছিল বলে জানায় পাপিয়া।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৌপ্রিয়া মজুমদার জানান, পাপিয়া এখন শঙ্কামুক্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বখাটে যুবককে আটকের জন্য এলাকায় অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ড. এম আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, মাদকাসক্ত যুবক জহিরুল স্কুলের ছাত্রীদের রাস্তায় প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। স্কুলের ছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় তার পরিবারের লোকজনের কাছে বিচার দিয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরাও জহিরুলের বিচার করতে ব্যর্থ হন।
সাইফুল ইসলাম আরও জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে জহিরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিভাবকরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে গৌরীপুর থানার পুলিশ জহিরুলকে আটকের জন্য তার বাড়িতে বেশ কয়েকবার অভিযান চালিয়েও তাকে ধরতে পারেনি। পুলিশী অভিযানের মুখে জহিরুল প্রায় এক বছর আত্মগোপনে থাকার পর সম্প্রতি সে বাড়িতে আসে। আজ বৃহস্পতিবার ভোরে তার স্কুলের নবম শ্রেণির ছাত্রী পাপিয়াকে ছুরিকাঘাত করে জখম করে সে।
স্থানীয় কয়েকজন জানান, জহিরুল একজন মাদকাসক্ত বিবাহিত যুবক। তার সন্তানও রয়েছে। জহিরুলের কু-কর্মে স্কুলের ছাত্রীসহ অভিভাবকরা ছিল অতিষ্ঠ। পুলিশী অভিযানের মুখে প্রায় এক বছর আত্মগোপনে থাকার পর ফের বাড়িতে এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় সে।
ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান গৌরব (ভারপ্রাপ্ত ইউএনও) আহত স্কুল ছাত্রীকে হাসপাতালে দেখতে যান। এ সময় তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



