কুবিতে ছাত্রীদের ক্রিকেটে চ্যাম্পিয়ন ফয়জুন্নেছা হল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মত নারী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তঃহল প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। এতে শেখ হাসিনা হলকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় খেলাম মাঠে প্রীতি ম্যাচের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
এ সময় উপাচার্য বলেন, বাংলাদেশের সব জায়গায় যখন মেয়েরা খেলাধুলায় এগিয়ে যাচ্ছে তখন দেখলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের কোনো খেলা হচ্ছে না। তাই আমদের ক্রিকেট খেলার আয়োজন করা। তোমরা আজকের খেলার পর থেমে যেও না। নিয়মিত চালিয়ে যাবে। বাংলাদেশের মেয়েদের টিম ভালো করছে। নারীরা যেভাবে সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তেমনিভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও সকল ক্ষেত্রে এগিয়ে যাক।
ক্রীড়া কমিটির আহ্বায়ক আইনুল হক বলেন, প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। আমরা চাই যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সহশিক্ষা কার্যক্রমগুলোতে সক্রিয় থাকুক। এবার শুধু দুই হলের মধ্যে খেলা হচ্ছে। আগামী বছর থেকে এটি আরো বৃহৎ আকারে আয়োজন করব। বর্তমানে মেয়েরা সব ক্ষেত্রেই ভালো করছে। আমরা চাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করুক।
এসময় আরো উপস্থিত ছিলেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট জিল্লুর রহমান, শেখ হাসিনা হলে প্রভোস্ট সাহেদুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীসহ ক্রীড়া কমিটির সদস্য, দুই হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











