ঢাকা, বুধবার ১৭, জুন ২০২৬ ০:৪৪:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে লড়াকু সেনেগালের সামনে শক্তিধর ফ্রান্স আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ বিশ্বকাপে প্রথম ম্যাচেই স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের ইতিহাস ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতার আত্মহত্যা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার

‘কুমকুম ভাগ্য’ খ্যাত তরুণী অভিনেত্রী সঞ্চিতা উগাল

‘কুমকুম ভাগ্য’ খ্যাত তরুণী অভিনেত্রী সঞ্চিতা উগাল

জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’ খ্যাত তরুণী অভিনেত্রী সঞ্চিতা উগাল আর নেই। মুম্বাইয়ের নালাসোপারায় নিজের বাড়িতেই মাত্র ২২ বছর বয়সে আত্মহত্যা করেন এই অভিনেত্রী।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। অভিনেত্রীর অকাল মৃত্যুতে টেলিভিশন ইন্ডাস্ট্রি এবং তাঁর শুভাকাঙ্খীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায়। মুম্বাইয়ের নালাসোপারা এলাকায় বাবা-মা ও বোনের সঙ্গে থাকতেন সঞ্চিতা। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। শাড়ির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। 

ইতোমধ্যেই মরদেহ ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারও দিকে সন্দেহের আঙুল তোলেন নি অভিনেত্রীর বাবা। তবে পুলিশ এই ঘটনাকে আকস্মিক মৃত্যুর মামলা হিসেবে রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

সঞ্চিতার মৃত্যুর পেছনে ঠিক কোন কারণ রয়েছে তা জানা না গেলেও এইটুকু জানা গিয়েছে, মৃত্যুর ঠিক আগে পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। এমনকি মৃত্যুর কিছুক্ষণ আগে একটি রিল পর্যন্ত পোস্ট করেছিলেন তিনি, যেখানে বেশ খোশমেজাজেই ধরা দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তারপরেই সঞ্চিতার আকস্মিক মৃত্যুর খবর শুনে স্তব্ধ গোটা বলিউড।

টেলিভিশন ও বিনোদন জগতের একজন অন্যতম নক্ষত্র ছিলেন সঞ্চিতা উগল। ২২ বছর বয়সী এই অভিনেত্রী টেলিভিশন থেকে সিনেমা সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে তিনি বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে অভিনয় করে। 

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগি’ ধারাবাহিকে সুকুন চরিত্রে অভিনয় করে খুব সম্প্রতি সবার নজর কেড়েছিলেন তিনি। এ ছাড়াও ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমায় তারাবাই চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সঞ্চিতাকে। এ ছাড়াও একাধিক হিন্দি সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করে নিজের একটি আলাদা ফ্যানবেস তৈরি করেছিলেন সঞ্চিতা।