কুমার নদে শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুমার নদে আবহমান গ্রাম-বাংলার শতবছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে মেলা উদযাপন কমিটির সভাপতি মো. লিটু সিকদার এ নৌকাবাইচ প্রতিযোগিতার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ির কুমার নদে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে ছোট-বড় মিলিয়ে অন্তত ১০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। এ নৌকাবাইচ দেখতে স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়। বাংলা ও বাঙ্গালীর চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সকলেই মেতে ওঠে আনন্দে-উল্লাসে। এসময় নদের পাড়ে বসে হরেক রকমের খেলনা ও মিষ্টির পশরা। আয়োজন করা হয় মেলারও।
তেলজুড়ির ঐতিহ্যবাহী ১২৩ তম এ নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার।
নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির সভাপতি মো. লিটু সিকদার।
নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী নৌকার মালিকদের পুরস্কার স্বরূপ নগদ অর্থ প্রদান করা হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




