কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ এএম, ২৭ জুলাই ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
কুমিল্লায় চরের দখল নিয়ে তিনটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় টেটাবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।
রোববার (২৬ জুলাই) রাতে মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মেঘনা উপজেলার চরবিনোদপুর ও আলীপুর এবং তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামবাসীর মধ্যে বিকাল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ হয়।
নিহত কোহিনুর বেগম (৪৫) মেঘনা উপজেলার চরবিনোদপুর গ্রামের মো. কাবিল মিয়া স্ত্রী।
পুলিশ জানায়, কাঠালিয়া নদীর দক্ষিণ পাড়ে এবং নতুন ভাটেরারচরের গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশের একটি চর দখল নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। রোববার বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চরবিনোদপুর, আলীপুর ও নতুন ভাটেরারচরের লোকজন আবারও সংঘর্ষে জড়ায়। এ সময় ঘটনাস্থল ভাটেরারচরের বাড়িঘরও ভাঙচুর করা হয়। খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
তবে নতুন ভাটেরারচর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও যে কোনো সময় বড় ধরনের হামলা ও ভাঙচুরের আশঙ্কা করছেন নতুন ভাটেরারচর গ্রামের নারী-পুরুষ।
তিতাস থানার ওসি মো. মমিরুল হক বলেন, দুই পক্ষের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মেঘনা ও তিতাস দুই থানার পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টির স্থায়ী সমাধানের জন্য কাজ করছে প্রশাসন।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুপস্থিতিতে দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা বলেন, আগেও দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে এই চর দখল নিয়ে মারামারি হয়েছে। দুই উপজেলা প্রশাসন ও থানা থেকে যেন পরবর্তীতে আর কোনো সংঘর্ষ না হয় সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











