কুমিল্লায় পর্যটনশিল্প ঘুরে দাঁড়াতে শুরু করেছে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার
কুমিল্লায় পর্যটনশিল্প ঘুরে দাঁড়াতে শুরু করেছে
কুমিল্লা জেলার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহার ও ময়নামতি জাদুঘর এলাকা বছরজুড়েই নানা বয়সী দেশি-বিদেশি পর্যটক আর শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকত। শুধুমাত্র শালবন বিহার আর ময়নামতি জাদুঘরই নয়, প্রাণচাঞ্চল্যময় থাকতো কুমিল্লার কোটবাড়ি এলাকার ঐতিহ্যবাহী লালমাই পাহাড় ঘিরে গড়ে ওঠা সরকারি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ব্যক্তিমালিকানাধীন পার্কগুলোও। কর্মব্যস্ত থাকতেন পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীরাও।
কিন্তু গত ৩১ আগস্ট পর্যন্ত বিগত প্রায় সাড়ে ৫ মাস ধরে কুমিল্লার ‘পর্যটন নগরী’ খ্যাত কোটবাড়ি এলাকায় ছিলো না কোন কোলাহল। কর্মব্যস্ততা ছিলো না পর্যটন সংশ্লিষ্ট ক্ষুদে ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের। করোনাভাইরাসের প্রকোপে কুমিল্লার সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত পর্যটন স্পষ্টগুলো দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে খুলতে শুরু করেছে জেলার সকল পর্যটন স্পষ্টগুলো। আর এর মাধ্যমেই করোনার প্রভাব কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লা কার্যালয় সূত্র জানায়, কুমিল্লার লালমাই ও ময়নামতি পাহাড় এলাকায় অন্তত ২৩টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। এর মধ্যে উন্মোচিত হওয়া ১২টির মধ্যে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর থেকে সরকার রাজস্ব আয় করছেন। অন্যগুলো এখনো বিনা খরচে দেখতে পারছেন পর্যটকরা। শালবন বিহার ও ময়নামতি জাদুঘর থেকে ২০১৮-২০১৯ অর্থবছরে সরকারের রাজস্ব আয় হয়েছিল ১ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৮১৫ টাকা। আর করোনা মহামারির আগে চলতি বছরের জানুয়ারি মাসে দেশি-বিদেশি পর্যটকদের কাছ থেকে ১৩ লাখ ৫৫ হাজার ৪৪৫ টাকা এবং ফেব্রুয়ারি মাসে ২৬ লাখ ২৩ হাজার ২৮০ টাকা রাজস্ব আয় হয়। এছাড়া মার্চ মাসের প্রথম ১৬ দিনে ৯০ হাজার ৩৯০ জন পর্যটকের কাছ থেকে রাজস্ব আদায় হয় ১১ লাখ ১৫ হাজার ৮১৫ টাকা। ওই আড়াই মাসে সরকারের রাজস্ব আয় হয় ৫০ লাখ ৯৪ হাজার ৫৪০ টাকা। তবে করোনা মহামারির কারণে গত প্রায় সাড়ে পাঁচ মাসে এখান থেকে কোনো রাজস্ব আয় নেই সরকারের।
কুমিল্লা কোটবাড়ি এলাকার সালমানপুরে অবস্থিত ম্যাজিক প্যারাডাইস পার্ক, কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকার ফান টাউন পার্কসহ বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন পার্কগুলোর উদ্যোক্তারা বলেন, ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত পার্কগুলো আবারও চালু হচ্ছে নতুন করে। এখন সকলেরই স্বপ্ন একটা, সেটা হলো আবারও ঘুরে দাঁড়ানো।
কুমিল্লা ভিক্টোরি ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ পাটোয়ারি বলেন, ইতিহাস ও ঐতিহ্যের জেলা কুমিল্লার পর্যটন অনেক আগ থেকেই সমৃদ্ধ। কুমিল্লার পর্যটন স্পটগুলো থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া গেলে কুমিল্লার সরকারি-বেসরকারি পর্যটন খাত আবারো ঘুরে দাঁড়াতে পারবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক (কুমিল্লা কার্যালয়) ড. আতাউর রহমান বলেন, করোনা মহামারির কারণে আমরা কিছুদিনের জন্য থেমে গিয়েছিলাম। তবে আশা করছি সব কিছু ভালোভাবে শুরু করা গেলে, কুমিল্লার সরকারি-বেসরকারি পর্যটন সংশ্লিষ্ট সকলেই আবারও ঘুরে দাঁড়াবে।
মূত্র: বাসস
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



