কুমিল্লায় মুঘল আমলের দুটি নান্দনিক মসজিদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কুমিল্লা নগরীতে মুঘল আমলের দুটি নান্দনিক মসজিদ রয়েছে, এর একটি কাপ্তান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ অপরটি হচ্ছে মুঘলটুলীতে ঐতিহ্যবাহী শাহ্ সুজা মসজিদ।
পুরাতন গোমতী নদীর পাড় ঘেঁষে রয়েছে ৩০০ বছরের প্রাচীন নান্দনিক মসজিদ। বেপারী পুকুর পাড়ে নির্মিত মসজিদটির নাম কাপ্তান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। তার সঙ্গে সংযুক্ত রয়েছে ঈদগাহ। দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে আসেন। এর নির্মাণশৈলীতে ধারণা করা হচ্ছে, এটি মুঘল আমলে নির্মিত।
আবার নগরীর মুঘলটুলীতে ঐতিহ্যবাহী শাহ্ সুজা মসজিদ ১৬৫৮ সালে নির্মিত হয়। এর প্রায় ১০০ বছর পরে কাপ্তান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নির্মিত হয়। এর প্রতিষ্ঠাতা স্থানীয় দানশীল ব্যক্তি দোস্ত মোহাম্মদ। চুন সুরকি দিয়ে তৈরি মসজিদটিতে তিনটি বড় গম্বুজ রয়েছে। পরে বিভিন্ন ব্যক্তির দানে সেটি সম্প্রসারণ করা হয়। প্রায় ১০ বিঘা সম্পত্তি রয়েছে মসজিদটির। এখন একসঙ্গে হাজারের বেশি মুসল্লি নামাজ পড়তে পারেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হায়দার বাসসকে বলেন, মসজিদটির প্রতিষ্ঠা সাল কেউ জানে না। তবে ধারণা করা হচ্ছে, শাহ্ সুজা মসজিদের পরে কাপ্তান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নির্মিত হয়। এই এলাকার মানুষের নামাজের জানাজা, ঈদের নামাজ এখানে অনুষ্ঠিত হয়। জুমার নামাজ ও তারাবির সময় হাজারের বেশি মুসল্লি হয়।
প্রত্নতত্ত্ব অধিদফতর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান বাসসকে বলেন, তিন গম্বুুজ দেখে ধারণা করা হচ্ছে এটি মুঘল আমলের মসজিদ। এর বয়স ৩০০ বছরের বেশি হবে। মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

