কুরবানির দিনে বর্জ্য অপসারণে প্রস্তুত ২০ হাজার কর্মী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৭ পিএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আসন্ন ঈদুল আজহায় কুরবানির পশুর বর্জ্য ঈদের দিনেই সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে রাজধানীর দুই করপোরেশন বলে ঘোষণা দেয়া হয়েছে। এ কাজের জন্য উত্তর ও দক্ষিণ, দুই সিটির প্রায় ২০ হাজার কর্মী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া জানিয়েছেন, ঈদের দিন বিকেল থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে এবং ১২ ঘণ্টার মধ্যে শহরকে পরিষ্কার রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, এই কাজে প্রায় ১০ হাজার কর্মী মাঠে থাকবে। সিটি করপোরেশনের নিজস্ব যানবাহন ছাড়াও, প্রয়োজনে অতিরিক্ত গাড়ির জন্য সরকারি অন্যান্য সংস্থাকে রিকুইজিশন দেওয়া হয়েছে।
এছাড়া বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও কাজে সম্পৃক্ত করার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।
নগরবাসীকে নির্দিষ্ট জায়গায় কুরবানি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাতে বর্জ্য সংগ্রহে আমাদের জন্য সুবিধা হবে।
উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঈদের দিন যতটুকু বর্জ্য তৈরি হবে, তা ওই দিনই অপসারণ করা হবে।
এছাড়া গতকাল বুধবার (৪ জুন) আমিনবাজার ল্যান্ডফিল ঘুরে তিনি জানান, ডিএনসিসির পক্ষ থেকে ঈদের তিন দিন প্রায় ১০ হাজার কর্মী পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত থাকবেন।
উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য উৎপন্ন হতে পারে। এসব বর্জ্য ব্যবস্থাপনায় ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ, ২৪টি পেলোডারসহ প্রয়োজনীয় যানবাহন ব্যবহার করা হবে। পাশাপাশি বিতরণ করা হয়েছে সাড়ে ১২ লাখ পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং পাউডার এবং চার হাজার ক্যান স্যাভলন।
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











