কুয়াশার চাদরে ঢাকা ২৯ জেলা, চলবে আরো কিছুদিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০১ এএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি
সারা দেশেই তাপমাত্রা কমার কারণে শীতের তীব্রতা বেড়েছে। রাজশাহী, রংপুর ও ঢাকার অধিকাংশ জেলায় মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা বিরাজ করছে। আগামী ১০ তারিখ পর্যন্ত ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের সবগুলো জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করবে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
পাবনাতে তাপমাত্রা ছিলো ছিলো ১০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জেলায় তাপমাত্রা কমেছে। এসব বিভাগের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
তাপমাত্রা কিছুটা কমলে জেলাগুলোতে মৃদু শৈত প্রবাহ বয়ে যাবে। অন্যদিকে খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলায় তাপমাত্রা ১১-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এসব বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করছে। সামনের দিনে সবগুলো জেলায় ঘন কুয়াশা আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত খাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য হ্রাসের কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যঅঞ্চল মাঝারি থেকে তীব্র শীত অনুভুতি অব্যাহত থাকতে পারে। আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে।
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন











