কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪০ পিএম, ২৪ জুলাই ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় চীন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে বলে মনে করেন এক-তৃতীয়াংশেরও বেশি মার্কিন নাগরিক। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে এমন ধারণা উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ৩৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, এআই প্রযুক্তির উন্নয়নে বর্তমানে চীন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে। অন্যদিকে মাত্র ১২ শতাংশের মতে, এই খাতে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া ১৮ শতাংশ মনে করেন দুই দেশ সমান অবস্থানে রয়েছে এবং ৩৩ শতাংশ এ বিষয়ে নিশ্চিত নন।
ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা তীব্র হওয়ার প্রেক্ষাপটে জরিপটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন নাগরিক চীনকে এআই প্রতিযোগিতায় এগিয়ে ভাবছেন। রিপাবলিকান সমর্থকদের ৩০ শতাংশ এবং ডেমোক্র্যাট সমর্থকদের ৪৩ শতাংশ একই মত প্রকাশ করেছেন।
জরিপের ফলাফল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের একাংশের মতে, চীনের দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রযুক্তিগত প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই খাতে দেশের নেতৃত্ব ধরে রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। সম্প্রতি ওয়াশিংটনে এক বক্তব্যে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় যে দেশ এগিয়ে থাকবে, ভবিষ্যতের প্রযুক্তিগত নেতৃত্বও অনেকটাই তার হাতে থাকবে।
ট্রাম্প আরও জানান, আগামী সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা দুই দেশের আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে। এর আগে চলতি বছরের মে মাসে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকেও এআই নিয়ে আলোচনা হয়েছিল।
এদিকে হোয়াইট হাউসের প্রযুক্তিবিষয়ক কর্মকর্তারা অভিযোগ করেছেন, চীনের স্টার্টআপ প্রতিষ্ঠান মুনশট এআই যুক্তরাষ্ট্রের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল থেকে তথ্য সংগ্রহ বা ‘ডিস্টিলেশন’ পদ্ধতি ব্যবহার করেছে। তবে এ অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মার্কিন কর্মকর্তাদের দাবি, চীনা প্রতিষ্ঠানগুলোর এমন প্রচেষ্টা প্রমাণ করে যে উন্নত এআই প্রযুক্তি উন্নয়নে যুক্তরাষ্ট্র এখনো গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তবে দুই পরাশক্তির মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতা আগামী দিনগুলোতে আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


