ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৩:৩৮:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

কৃষিপণ্য উৎপাদনে ভালো অবস্থানে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী জানিয়েছেন, হাঁস, মুরগী ও সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ এবং মাছ উৎপাদনে ৫ম স্থান অর্জন করেছে বলে।

মঙ্গলবার সকালে শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের সময় এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, `আল্লাহর রহমতে গত সাড়ে ছয় বছরে শেখ হাসিনার প্রচেষ্টায়, উনার নেতৃত্বে আমরা দেশটাকে এমন এক জায়গায় নিয়ে গেছি যে, আমরা যদি ভিজিএফের চালগুলো নাও দিতাম তবু আমি বিশ্বাস করি, বাংলাদেশের কোন মানুষ ভাত না খেয়ে থাকবে না।`

ভিজিএফ এর চাল বিতরণকালে জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের জনপ্রিয়