ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২১:৪০:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

কেনিয়ায় নিষিদ্ধ হচ্ছে পুলিশ-পুলিশে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২ মে ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কেনিয়ায় জাতীয় পুলিশ সার্ভিস (এনপিএস) বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করতে যাচ্ছে।  ক্রমবর্ধমান যৌন হয়রানি ও অনিয়ম বন্ধে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্ব আফ্রিকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড ম্যাটিয়াং বলেন, আমরা সীমা নির্ধারণ করে দেব। পুলিশের ভেতরে ইতিমধ্যে যারা বিয়ে করেছেন, তাদের বিষয়ে কিছু বলা হবে না।

তিনি বলেন, জুনিয়ার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যেসব জ্যেষ্ঠ কর্মকর্তাদের সম্পর্ক আছে এবং যারা পরস্পরকে বিয়ে করতে চান, তাদের একজনকে চাকরি ছাড়তে হবে। আমরা এভাবে চলতে দিতে পারি না।

চলতি বছরের জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হতে যাচ্ছে।

ফ্রেড ম্যাটিয়াং বলেন, সামরিক বাহিনীর বিভিন্ন পদবির কর্মকর্তাদের মধ্যে প্রেম আগে থেকেই নিষিদ্ধ। গত কয়েক মাসে পুলিশ কর্মকর্তাদের মধ্যে স্বামী বা স্ত্রীকে হত্যার ঘটনা বেড়ে গেছে।

এছাড়া নারী পুলিশ কর্মকর্তাদের যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ আসছে। জেন্ডার রিলেশনস অফিস সেগুলো খতিয়ে দেখবে।

-জেডস