ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ০:২৯:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

কেনেডি জুনিয়রকে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ পদক দিলেন প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৫ এএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে ব্যাপক অবদান রেখেছিলেন মার্কিন সিনেটর এডওয়ার্ড এম. কেনেডি। বাংলাদেশের প্রয়াত এ বন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ তার ছেলে টেড কেনেডি জুনিয়রের হাতে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে টেড কেনেডি জুনিয়র ও তার পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত নৈশভোজে এ পদক তুলে দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার সকালে কেনেডি জুনিয়র, তার স্ত্রী ক্যাথরিন কেনেডি, মেয়ে কাইলি কেনেডি এবং ছেলে টেডি কেনেডি প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় স্বাধীনতা যুদ্ধে নিক্সনের প্রশাসন পাকিস্তানের পক্ষে থাকা সত্ত্বেও বাংলাদেশকে প্রয়াত সিনেটর এডওয়ার্ড এম. কেনেডির সমর্থন ও অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের সাবেক সিনেটর টেড কেনেডি জুনিয়র বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে যোগ দিতে বাংলাদেশে অবস্থান করছেন।