ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৬:০২:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

কেবলমাত্র আনাড়ি লোকেরাই যুদ্ধের কথা বলছে: মেহবুবা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, কেবলমাত্র অশিক্ষিত লোকেরাই যুদ্ধের কথা বলছে। কাশ্মিরের পুলওয়ামায় সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়াকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টির পর মেহবুবা বুধবার ওই মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘উভয় দেশ পারমাণবিক শক্তিধর এবং তাদের সংলাপের বিকল্প রয়েছে। আমি মনে করি না যে যুদ্ধের কোনো প্রশ্ন আছে।’

মেহবুবা এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি সুযোগ দেয়ার সাফাই দিয়ে বলেন, এটা সত্য যে পাঠানকোট বা মুম্বাই হামলা যাই হোক না কেন, তার প্রমাণ ওদেরকে দেয়া হয়েছে কিন্তু ওরা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ইমরান খান নয়া প্রধানমন্ত্রী এবং তিনি নতুন করে শুরুর বিষয়ে কথা বলছেন, সেজন্য তার একটি সুযোগ দেয়া উচিত। তাকে আমাদের প্রমাণ দেয়া উচিত এবং দেখা উচিত যে উনি কী কাজ করেন।’

ওই ইস্যুতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা গিরিরাজ সিং, পিডিপি নেত্রী মেহবুবা মুফতির সমালোচনা করে বলেছেন, আমি কেবল এটুকুই বলতে চাই যে, পাকিস্তান প্রেম ছেড়ে দিন। ভারতের খেয়ে ভারতের হয়ে কথা বলুন।সূত্র : পার্সটুডে

-জেডসি