কেমন গেল জো বাইডেনের প্রথম বছর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১১ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুরোনো ছবি
বছরের শুরুতেই বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ক্ষমতায় আসার পর বেশ কিছু পরিবর্তনের আশা দেখান তিনি।
২০ জানুয়ারি শপথ নেওয়ার পরই তিনি বলেন, আবারও বিশ্বকে নেতৃত্ব দেবে আমেরিকা। আগের প্রশাসনের বেশ কিছু পররাষ্ট্রনীতি পরিবর্তনের কথা বলেন তিনি। মূলত ‘মধ্যবিত্তের জন্য বিদেশ নীতি’ গ্রহণ করে বিদেশে মার্কিন স্বার্থের সঙ্গে দেশে স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ বেছে নেওয়ার কথা বলেন জো বাইডেন।
তিনি বলেন, গণতন্ত্রের মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে পরিচালিত হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি। বিশ্বের যেসব দেশে কর্তৃত্ববাদী শাসন চলছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।
বাইডেন প্রশাসন যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে ছিল বৈশ্বিক সম্প্রদায়ের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন, মার্কিন নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা, বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান, চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে আরও সক্রিয় প্রতিক্রিয়া, রাশিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক স্থাপন, ইরান পারমাণবিক চুক্তি পুনরুদ্ধার, মেক্সিকোর সঙ্গে দক্ষিণ সীমান্তে ওয়াশিংটনের আরও মানবিক নীতি যুক্ত করা। কিন্তু বছর শেষে দেখা যাচ্ছে বৈশ্বিক সংকট মোকাবিলায় বাইডেনকে নানা সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
বাইডেনের মতে, যুক্তরাষ্ট্র তার ঐতিহ্যগত মিত্রদের গুরুত্ব দেওয়াসহ গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও বিদেশী রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদাকে প্রাধান্য দিয়ে কাজ করবে। বৈশ্বিক সর্বজনীন অধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসনের প্রতি সম্মান প্রদর্শন হবে আমাদের শক্তির ভিত্তি। যদিও এই মূল্যবোধের অনেক বিষয় সাম্প্রতিক বছরগুলোতে চাপের মুখে রয়েছে।
যুক্তরাষ্ট্র তার জোট পুনর্গঠন করতে মনোযোগী হবে। জোট হচ্ছে আমাদের বড় সম্পদের মধ্যে একটি। কূটনীতিতে নেতৃত্বে দেওয়া মানে জোট ও অংশীদারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









