কোটা সংস্কারের দাবিতে আন্দোলন স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫১ পিএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার
সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার বিকেলে সচিবালয়ে ওবায়দুল কাদেরের নেতৃত্বে সরকারের প্রতিনিধি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দলের বৈঠক শেষে দু’পক্ষ এ সিদ্ধান্ত জানায়।
বৈঠক শেষে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন। আজ যোগাযোগ মন্ত্রনালয়ের কনফারেন্স রুমে বিকাল সাড়ে ৪টায় এ বৈঠক অনুষ্ঠিতি হয়।
সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, আগামী ৭ মে পর্যন্ত সরকার কোটা ব্যবস্থার বিভিন্ন বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেছে।
তিনি বলেন, যারা আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা চালিয়েছে ভিডিও ফুটেজ দেখে তারে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীকে বলেছি-এ ঘটনায় যাতে কোনো নিরীহ শিক্ষার্থী নির্যাতনের শিকার না হয় তা দেখতে।
বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী,এনামুল হক শামীম, তথ্য ও গবেষনা সম্পাদক আফজাল আেসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুিক্তযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দফ্তর সম্পাদক বিপ্লব বরুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।
আল মামুনের নেতৃত্বে বৈঠকে ১৯ সদস্যের মধ্যে কানিজ ফাতেমা, আফসানা সাহা, একরামমুল হক, আল ইমরান হোসাইন, লীনা মিত্র, আরজিনা হাসান, লুবনা জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











