কোভিড আক্রান্ত ছেলেকে গাড়িতে বন্দি করে রাখলেন মা!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ৯ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
পুনরায় বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের ভয় এতটাই চেপে বসেছে মানুষের মধ্যে যে মাও দূরে সরিয়ে দিলেন নিজের ছেলেকে! সংক্রমণ থেকে বাঁচতে গাড়ির ডিকিতে কোভিড আক্রান্ত ছেলেকে বন্দি করে রাখলেন মা। গত সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটে আমেরিকার টেক্সাসে।
ছেলেকে এমন বিপদের মুখে ফেলার অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ছেলেটি সুরক্ষিত আছে বলে জানা যায়।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পেশায় শিক্ষিকা সারা বিম নামে ওই নারীর ১৩ বছরের ছেলে কোভিড আক্রান্ত হওয়ায় খুবই বিচলিত এবং আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। ছেলের কোভিড পরীক্ষা করানোর জন্য গাড়িতে তুলেছিলেন ঠিকই, কিন্তু গাড়ির আসনে নয়, ডিকিতে ঢুকিয়ে দিয়েছিলেন। আর ঐ অবস্থাতেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছান।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, পরীক্ষাকেন্দ্রে সারার গাড়ি থামতে ডিকির ভিতর থেকে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পান তিনি। তার সন্দেহ হওয়ায় পরীক্ষাকেন্দ্রের বাকি লোকজনকে ডেকে আনেন। ডিকি খুলতেই সকলে অবাক হয়ে যান। ভিতরে একটি বাচ্চা ছেলেকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখেন তারা।
এর পরই সারাকে চেপে ধরেন পরীক্ষাকেন্দ্রের কর্মীরা। তখন সারা জানান, ছেলে কোভিডে আক্রান্ত। তার পরীক্ষা করাতে নিয়ে এসেছেন। ছেলের থেকে যাতে তিনি কোভিডে সংক্রমিত না হন, তাই গাড়ির ডিকিতে ঢুকিয়ে দিয়েছিলেন।
এই ঘটনার পরই পুলিশে খবর দেন পরীক্ষাকেন্দ্রের কর্মীরা। এরপর সারাকে আটক করেছে পুলিশ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









